বাংলাদেশ ০৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে ১১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ২১ Time View

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১০ মে ২০২৬) সূচীপাড়া পূর্ব বাজার এলাকায় মেসার্স সাগর এন্টারপ্রাইজের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে মোঃ আবদুল হান্নান (৪৮) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি শাহরাস্তি উপজেলার লাকামতা (কাছারী বাড়ী) গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, মীর মাহবুবুর রহমান-এর তত্ত্বাবধানে এসআই ফরিদ উদ্দিন ও এএসআই সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ধৃত আসামির হেফাজত থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-১৬ এবং জিআর নম্বর-১১৭।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

শাহরাস্তিতে ১১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Update Time : ০৭:৪৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬