বাংলাদেশ ০৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ক্ষেতলালে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০২:৩১:২৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ৪৩ Time View

বেলাল হোসেন,জেলা প্রতিনিধি জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলালে পেশার মর্যাদা রক্ষা ও ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে ক্ষেতলাল উপজেলা ফারিয়া। এতে সভাপতিত্ব করেন উপজেলা ফারিয়ার সভাপতি মোঃ কামরুল হাসান।

মানববন্ধনে বক্তব্য দেন উপদেষ্টা মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তারেক রহমান, সদস্য আবু ইউসুফসহ উপজেলার বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা। বক্তারা বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিরা প্রতিদিন বিভিন্ন এলাকায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানা ধরনের প্রতিবন্ধকতা ও হয়রানির শিকার হচ্ছেন। তাদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পেশাগত মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, প্রতিনিধিদের সঙ্গে কোনো ধরনের অসদাচরণ বা অনিরাপদ পরিস্থিতির সৃষ্টি হলে তা পুরো পেশাজীবী সমাজের জন্য উদ্বেগের বিষয়। তাই দ্রুত নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ক্ষেতলালে মানববন্ধন

Update Time : ০২:৩১:২৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬