বাংলাদেশ ০৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় কোস্ট গার্ডের যৌথ অভিযান; নিষেধাজ্ঞা অমান্য করে আহরিত প্রায় ১ কোটি টাকার ইলিশ জব্দ

  • Reporter Name
  • Update Time : ০২:৫৮:০৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ৬০ Time View

তানজিল হোসেন, স্টাফ রিপোর্টার- সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে সরকারের ৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে ভোলায় কোস্ট গার্ড দক্ষিণ জোন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ সামুদ্রিক ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

অদ্য বুধবার (১৩ মে ২০২৬) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে সরকার ১৫ এপ্রিল ২০২৬ হতে ১১ জুন ২০২৬ পর্যন্ত মোট ৫৮ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে কোস্ট গার্ড বেইস ভোলা ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে গত ১২ মে ২০২৬ মঙ্গলবার রাত ১০ টায় ভোলার সদর থানাধীন পানপট্টি বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক তিনটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকগুলো থেকে প্রায় ১ কোটি ১ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের মোট ১০ হাজার ১৪০ কেজি সামুদ্রিক ইলিশ মাছ জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত মাছ ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভোলায় কোস্ট গার্ডের যৌথ অভিযান; নিষেধাজ্ঞা অমান্য করে আহরিত প্রায় ১ কোটি টাকার ইলিশ জব্দ

Update Time : ০২:৫৮:০৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬