
এস এম পলাশ সাতক্ষীরা : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাতক্ষীরা জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক পত্রে মঙ্গলবার (১২ মে) এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
সাতক্ষীরা ছাত্রদলের ঘোষিত কমিটিতে এস কে এম আবু রায়হান-কে সভাপতি এবং জে এম দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য কে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনজুরুল কবির বাপ্পী, সহ-সভাপতি হিসেবে মো. আসিফ ইকবাল, সোহেল রানা ও শেখ রিজভী আহমেদ-কে রাখা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসিফ আহমেদ রিপন, শেখ ফারহান মাসুক ও মো. জুয়েল রানা। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. শাহীন ইসলামকে। চিঠিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় নবাগত কমিটির সভাপতি এস কে এম আবু রায়হান ও সাধারণ সম্পাদক জে এম দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য রাজ পথের বিএনপির ছাত্র দলের লড়াকু সৈনিক ও বহু হামলা-মামলার শিকার হয়েছেন ফ্যাসিস্ট আওমী সরকারের সময়।
Reporter Name 


















