
**সোনালী ব্যাংক স্টাফ কোয়ার্টারে ভয়াবহ অনিয়ম, অবৈধ ভাড়া বাণিজ্যে বেপরোয়া বরাদ্দকারীরা?
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মতিঝিলে অবস্থিত রাষ্ট্রীয় মালিকানাধীন Sonali Bank PLC স্টাফ কোয়ার্টারে দীর্ঘদিন ধরে চলছে অবৈধ ভাড়া বাণিজ্য, দখল ও নিয়ম লঙ্ঘনের অভিযোগ। ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুযায়ী বরাদ্দপ্রাপ্ত কোনো কর্মকর্তা বা কর্মচারী ফ্ল্যাট ভাড়া দিতে না পারলেও বাস্তবে সেই নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
সূত্র জানায়, নতুন ও পুরোনো কিছু বরাদ্দকারী বহিরাগতদের কাছে গোপনে ফ্ল্যাট ভাড়া দিয়ে নিয়মিত অর্থ আদায় করছেন। বরাদ্দ গ্রহণের সময় হলফনামায় স্বাক্ষর করেও তারা শর্ত ভঙ্গ করছেন বলে অভিযোগ রয়েছে। এতে কোয়ার্টারের নিরাপত্তা ও পরিবেশ নিয়ে উদ্বেগ বাড়ছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বহিরাগতদের অনিয়ন্ত্রিত প্রবেশের কারণে কোয়ার্টারে অসামাজিক কর্মকাণ্ড ও মাদকসেবনের ঘটনা বেড়েছে। প্রকৃত বরাদ্দকারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দুর্বল নজরদারি ও দীর্ঘসূত্রতার সুযোগে অবৈধ ভাড়াটিয়ারা আরও শক্ত অবস্থান তৈরি করেছে।
এদিকে, কিছু দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীও এখনও কোয়ার্টারে অবস্থান করছেন বলে জানা গেছে। তারা কোয়ার্টার ছাড়তে অনাগ্রহ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে আবাসন নীতিমালা বাস্তবায়নে কেন কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
সূত্র আরও জানায়, Sonali Bank PLC-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও অবৈধ দখলদার ও অননুমোদিত ভাড়াটিয়াদের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ দিলেও বাস্তবে উচ্ছেদ কার্যক্রম দৃশ্যমান নয়।
বাসিন্দাদের অভিযোগ, বর্তমানে অধিকাংশ ফ্ল্যাটেই কোনো না কোনোভাবে ভাড়াটিয়া অবস্থান করছেন। অথচ সংশ্লিষ্ট বিভাগ কার্যকর আইনগত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। এতে ব্যাংকের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিয়েও প্রশ্ন উঠেছে।
এদিকে ১৪ মে সকাল ১০. ৩৪ মিনিটে দৈনিক বিকাল বার্তা পত্রিকার অফিসিয়াল মোবাইল নাম্বারে এই +8801624859755 নাম্বার থেকে জাহিদ নামে এক ব্যক্তি প্রাণনাশের হুমকি দেয়, এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে, পিছন থেকে আব্দুর রশিদ বলে জাহিদকে আর নিউজ করবেন না। সোনালী ব্যাংক স্টাফ কোয়ার্টার দৈনিক মজুরি ভিত্তিক পাম্প অপারেটর আব্দুর রশিদ জাহিদকে শিখিয়ে দেয় সেই আব্দুল রশিদের কন্ঠে কথাগুলি শোনা যায়, জাহিদ ও পাম্প অপারেটর আব্দুর রশিদ,এর নামে মতিঝিল থানায় একটি অভিযোগ দায়ের প্রক্রিয়াধীন আছে দ্রুত সময়ের মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন কোয়ার্টারের বাসিন্দারা।
Reporter Name 


















