বাংলাদেশ ১১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ডাসকো’র ব্যবস্থাপনায় ধামইরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৯:২১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৪৩ Time View

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ধামইরহাটে ডাসকো’র ব্যবস্থাপনায় ইউনিয়ন নারী প্ল্যাটফর্ম এর আয়োজনে এবং ‘হেকস ইপার’ এর অর্থায়নে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। ৮মার্চ বেলা ১১টায় ১নং ধামইরহাট ইউনিয়নে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ধামইরহাট ইউনিয়ন নারী প্লাটফর্মের আয়োজনে ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলমের নেতৃত্বে বিভিন্ন নারীদের অংশগ্রহনে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে ইউনিয়ন পরিষদ হলরুমে দিবসের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধামইরহাট ইউনিয়ন নারী প্ল্যাটফর্মের সভানেত্রী মেরি মুরমু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম। আরো বক্তব্য প্রদান করেন ডাসকো (DASCOH) এর কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজার (সিডিও) ইমরান হোসেন ও রুবিয়া খাতুন। “আজকের পদক্ষেপ, আগামির সুবিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।” প্রতিপাদ্য বিষয়কে ধরে সমাজের সকল মানুষকে দায়িত্বশীলতা সাথে কাজ করতে বক্তাগণ আহবান জানান। নারী নেতৃত্ব শক্তিশালী করতে ডাসকো থ্রাইভ প্রকল্পের আওতায় ধামইরহাট নারী প্ল্যাটফর্ম বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ডাসকো’র ব্যবস্থাপনায় ধামইরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

Update Time : ০৭:৪৯:২১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬