বাংলাদেশ ০৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে মেকানিকের মৃত্যু, ক্ষোভে সড়ক অবরোধ ইউএনওর হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার।

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৮:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৫৩ Time View

মোহাম্মদ মাহাবুব আলম,পঞ্চগড় জেলা প্রতিনিধি। পঞ্চগড় শহরের ধাক্কামারা এলাকায় বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন আলম (৩২) নামে এক মেকানিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত শাহিন আলম তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের বুড়াবুড়ি ইউপির নারায়ণগঞ্জ গ্রামের বাসিন্দা এবং জয়ানুল হকের ছেলে। তিনি পঞ্চগড় বিদ্যুৎ অফিসে কর্মরত ছিলেন। জানা যায়, বিদ্যুৎ অফিস থেকে হঠাৎ পূর্ব সতর্কতা ছাড়াই লাইনে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলে কাজ করার সময় তিনি বিদ্যুতায়িত হন এবং ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গুরুতর অবস্থায় তাকে দ্রুত পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্বজন ও এলাকাবাসী ক্ষোভে বিদ্যুৎ অফিস ঘেরাও এবং মহাসড়ক অবরোধ করেন। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি নিহতের পরিবারের সঙ্গে কথা বলে ক্ষতিপূরণ, কর্মসংস্থানের ব্যবস্থা এবং দাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তার আশ্বাস দেন।

প্রশাসনের এমন আশ্বাসে পরবর্তীতে অবরোধ প্রত্যাহার করে নেয় নিহতের পরিবার ও স্থানীয়রা।

উল্লেখ্য, শাহিন আলম স্থানীয়ভাবে রাজনৈতিকভাবেও সক্রিয় ছিলেন এবং তেঁতুলিয়া বুড়াবুড়ি ইউনিয়ন বিএনপি যুবদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে মেকানিকের মৃত্যু, ক্ষোভে সড়ক অবরোধ ইউএনওর হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার।

Update Time : ০৫:৫৮:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬