বাংলাদেশ ০৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রামগড়ে ৪৩ বিজিবির মানবিক সহায়তা ও আর্থিক অনুদান প্রদান

  • Reporter Name
  • Update Time : ০২:৪১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ১৯ Time View

খাগড়াছড়ি প্রতিনিধিঃ- খাগড়াছড়ির রামগড়ে ৪৩ ব্যাটালিয়ন বিজিবি জোন অত্র এলাকার সীমান্ত সুরক্ষার পাশাপাশি আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

আজ ১৩ মে বুধবার রামগড় জোন সদর দপ্তরস্থ বাস্কেট মাঠে এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিভিন্ন সামগ্রী এবং আর্থিক অনুদান বিতরণ করা হয়।

রামগড় সদরদপ্তরে জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম, বিজিওএম, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।

যেমন -বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘বুদ্ধ পূর্ণিমা’ উদযাপন উপলক্ষে পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে আর্থিক অনুদান প্রদান।অন্তুপাড়া জুনিয়র উচ্চ বিদ্যালয়ে সিলিং ফ্যান বিতরণ এবং রামগড় রংতুলি একাডেমির জন্য এক সেট তবলা প্রদান। বল্টুরামপাড়া এলাকায় বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল বিতরণ এবং গুরুতর অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য নগদ আর্থিক সহায়তা। আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এলাকার গরিব ও দুস্থ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

রামগড় ৪৩ ব্যাটালিয়ন (বিজিবি’) জোনের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম, বিজিওএম, পিএসসি জানায়, সীমান্ত সুরক্ষা, মাদক নিয়ন্ত্রণ ও চোরাচালান রোধের পাশাপাশি বিজিবি সব সময় পাহাড়ের মানুষের পাশে ছিল এবং থাকবে। শিক্ষা- সাংস্কৃতিক, চিকিৎসা, কৃষি ও আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির এই ধরণের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন রামগড় ব্যাটালিয় (৪৩ বিজিবির) জোন এর উপ- অধিনায়ক মেজর মঈনুল আলম, সহকারী পরিচালক মোহাম্মদ শামছুল হক, রামগড় প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু- সহ উপকার ভোগীগন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

রামগড়ে ৪৩ বিজিবির মানবিক সহায়তা ও আর্থিক অনুদান প্রদান

Update Time : ০২:৪১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬