
মন্জুরুল আহসান শামীম
স্টাফ রিপোর্টারঃ রংপুরের কাউনিয়া উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র-জনতার বিজয় মিছিল সফল করার লক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফির সভাপতিত্বে আগামী ৫ ও ৬ আগষ্ট ছাত্র-জনতার বিজয় মিছিল সফল করার লক্ষে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন প্রমুখ।
এ সময় প্রস্তুতি সভায় উপজেলার ৬ টি ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভায় ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’ এর বর্ষপূর্তি পালন উপলক্ষে ৫ ও ৬ আগস্ট ২০২৫ তারিখ কাউনিয়ায় বিএনপির ছাত্র জনতার মিছিল সফল করতে নির্দেশনা প্রদান করা হয়। মিছিলে সদর উপজেলার ৬ টি ইউনিয়ন থেকে ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে দলীয় দায়িত্বশীলদের নির্দেশনা প্রদান করা হয়।
Reporter Name 






















