বাংলাদেশ ১০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা ত্রাণ চাইনা স্থায়ী টেকসই ভেড়ি বাঁধ চাই – পাইকগাছা-কয়রার উন্নয়নের দাবীতে অনুষ্ঠিত লংমার্চে ছাত্র নেতা রফিক 

  • Reporter Name
  • Update Time : ০৫:৩১:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ৭৭ Time View

মোঃ রেজাউল ইসলাম 

খুলনা প্রতিনিধি –

খুলনার পাইকগাছা-কয়রায় নদী ভাঙ্গন রোধে টেকসই ভেড়ি বাঁধ নির্মাণ, বেতগ্রাম থেকে কয়রা প্রধান সড়ক সংস্কার ও সুন্দরবন জেলা বাস্তবায়ন এবং খুলনা-৬ আসনে বহিরাগত এমপি প্রার্থী প্রতিরোধে লংমার্চ অনুষ্ঠিত হয়েছে।

লংমার্চ আয়োজন করেন পাইকগাছা- কয়রার নাগরিক ফোরাম।

শনিবার দুপুরে পাইকগাছার প্রবেশদ্বার কাশিমনগরের শাফলা চত্ত্বর এলাকা থেকে লংমার্চ শুরু হয়ে কয়রা উপজেলা সদরে যেয়ে শেষ হয়। লংমার্চের নেতৃত্ব দেন খুলনা-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক।

লং মার্চে পাইকগাছা-কয়রার হাজার হাজার নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় নেতা-কর্মীরা বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকে। হাজারো মোটরসাইকেল শোভাযাত্রা ও বিভিন্ন যানবাহনে নেতা-কর্মীরা লংমার্চ করে কয়রা সদরে পৌছান।

এদিকে লংমার্চ পূর্ব পথসভায় বক্তব্য রাখেন ছাত্র নেতা রফিকুল ইসলাম রফিক। এ সময় তিনি বলেন,পাইকগাছা- কয়রার মানুষ অতি সাধারণ। এলাকার মানুষের ভাগ্যোন্নয়নের জন্য পূর্বের এমপিরা যে কাজ করেছে তার থেকে লুটেপুটে বেশি খেয়েছে। প্রতি বছর নদী ভাঙ্গনে শত শত পরিবার ভিটে ছাড়া হচ্ছে। কিন্তু কোন কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করেনি কেউ। আমরা ত্রান চাইনা স্থায়ী টেকসই ভেড়ি বাঁধ চাই। খুলনা জেলা সদরের সাথে পাইকগাছা ৭৫‌ কিঃমিঃ এবং কয়রা সদরের দুরত্ব ১০০ কিঃ মিঃ সে কারনে পাইকগাছা কয়রাসহ আশেপাশের এলাকা নিয়ে সুন্দরবন জেলা বাস্তবায়ন করতে হবে। এ আসনে বহিরাগত কোন প্রার্থী যেন মনোনয়ন না পায় সেজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

লংমার্চে অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নতা খোকন সানা, এ্যাড. দিপঙ্কর সাহা, আবুল হাসান, মোশাররফ হোসেন, নজরুল ইসলাম, হুমায়ুন কবির, আজিজুল ইসলাম, আমানুর রহমান, হাবিবুর রহমান, ফারুক হোসেন, আক্তার হোসেন, জাহিদুল ইসলাম, এস এম শাহাবুদ্দিন, জামাল, ফারুক প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

আমরা ত্রাণ চাইনা স্থায়ী টেকসই ভেড়ি বাঁধ চাই – পাইকগাছা-কয়রার উন্নয়নের দাবীতে অনুষ্ঠিত লংমার্চে ছাত্র নেতা রফিক 

Update Time : ০৫:৩১:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫