বাংলাদেশ ১১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

  • Reporter Name
  • Update Time : ০২:৫৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৭ Time View

এস এম রনি, সাতক্ষীরা :- সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদেরকে বিজিবি’র কাছে হস্তান্তর করে। এরপর রাতেই তাদেরকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার রাতে ভারতের হাকিমপুর চেকপোস্ট এলাকায় প্রবেশের সময় বিএসএফ তাদেরকে আটক করে।

হস্তান্তরকৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশু রয়েছে।

হস্তান্তরকৃতরা হলেন, রাঙামাটি জেলার লংগদু থানার রসুলপুর গ্রামের সোলায়মান গাজীর কন্যা কদবানু বেগম (৪৬), একই এলাকার ইসমাইল গাজীর ছেলে ইসরাফিল হুসাইন (১৬), সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার গোপালপুর গ্রামের হোচেন গাজীর ছেলে মোঃ মাহফুজ গাজী (২৯), বাগেরহাট জেলার চিতলমারী থানার শৈলদাহ গ্রামের ভীষণ নাথ বৈদ্যের ছেলে রিতা বৈদ্য (২৭), একই এলাকার তরুণ বিশ্বাসের ছেলে রাজ বিশ্বাস (১২), গাজীপুর জেলার টঙ্গী থানার দত্তপাড়া গ্রামের আলী আকবরের ছেলে আলী আশিক স্বাধীন (২৫), চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার বটতলা গ্রামের অমূল্য রঞ্জন দেবের ছেলে সোলান কান্তি দেব (৪৫), সোলান কান্তি দেবের ছেলে লক্ষী দেব (০৮) ও কন্যা হারী প্রেম (০৬) এবং একই জেলার চন্দনাইশ থানার গাছবাড়িয়া গ্রামের বিনোদ বিহারী পালের কন্যা বেবী রানী পাল (৩৪)।

হস্তান্তরকৃত মাহফুজ ও কদবানু বেগম জানান, কাজের সন্ধানে বিনা পাসপোর্টে তারা ভারতে গিয়েছিলেন এবং দীর্ঘদিন ধরে সেখানে বিভিন্ন কাজ কর্ম করে তারা জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি পরিস্থিতি খারাপ হওয়ায় দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে তারা গত ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে হাকিমপুর বিএসএফ ক্যাম্পে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিজিবি’র বরাত দিয়ে জানান, গত বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) রাতে ভারতের হাকিমপুর চেকপোস্ট এলাকায় প্রবেশের সময় বিএসএফ তাদের আটক করে। পরদিন শুক্রবার সন্ধ্যায় বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং বিজিবি-৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কাশেমের নেতৃত্বে সীমান্তের জিরো পয়েন্টে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর উক্ত ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরো জানান, নাম-পরিচয় যাচাই-বাছাই শেষে উক্ত ১০ বাংলাদেশিকে আজ শনিবার তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

Update Time : ০২:৫৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫