
,,,,,,স্টাফ রিপোর্টার,,,,
পাবনার ঈশ্বরদীতে বাড়ির পাশের
পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এ
ঘটে।
নিহতরা হলো- কামালপুর গ্রামের রাসেল সরদারের মেয়ে রাবেয়া খাতুন (৬) ও পলান সরদারের ছেলে আজিবুল (৪)। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।
লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন পরিষদের সদস্য আবুল বাসার তোতা জানান, বুধবার সকালে বাড়ির পেছেনে পুকুর পাড়ে রাবেয়া ও আজিবুল খেলা করছিল। একপর্যায়ে তারা পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। কোথাও তাদের না পেয়ে পুকুরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের দুজনের মরদেহ পাওয়া যায়।
জাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল হোসেন মুঠোফোনে জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের লোকজনের সঙ্গে আলোচনা চলছে।
Reporter Name 























