বাংলাদেশ ১০:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন 

  • Reporter Name
  • Update Time : ১২:০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৪২ Time View

এস এম রনি, সাতক্ষীরা : সাতক্ষীরায় সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।”দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতাঃ গড়বো আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) খুলনার আয়োজনে এবং সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় বৃহস্পতিবার সকাল ১০ টায় সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি বলেন, আমরা শোষন নির্যাতনের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম। চেয়েছিলাম একটি সুখী সমৃদ্ধ স্বাধীন দেশ। আসলে সেটা কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি। সমাজের বিভিন্ন স্তরে দুর্নীতি লক্ষ্য করছি। এই দুর্নীতি আমাদের উন্নয়নে বাধাগ্রস্ত করছে। দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ ঘোষণা করতে হবে। এই প্রতিযোগিতা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রশংসনীয় উদ্যোগ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শোয়াইব আহমাদ, খুলনা দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক জাহিদ ফজল, সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক সঞ্জিত কুমার দাস, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধাঃ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন প্রমুখ।প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মোহাম্মদ আজমল কবির, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম। মডারেটরের দায়িত্ব পালন করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, অধ্যক্ষ রেজাউল করিম ও রেবেকা সুলতানা। বিতর্কের বিষয় ছিল: দুর্নীতি বিরোধী রুখে দাঁড়ানো জনগণের দায়বদ্ধতা বেশি। বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় ৩২ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে। এসময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধাঃ সম্পাদক মোঃ আনিছুর রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন 

Update Time : ১২:০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫