বাংলাদেশ ১০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় স্ত্রীকে গলা কেটে হত্যার পরে কলাবাগানে লাশ ফেলে পালানো স্বামী গ্রেফতার 

  • Reporter Name
  • Update Time : ১১:৩৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ৬০ Time View

রাকিবুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি:

২১ সেপ্টেম্বর ২০২৫ ইং

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্ত্রী শিউলী বেগমকে (৩৬) গলা কেটে হত্যার পর মরদেহ কলাবাগানে ফেলে পালানো স্বামী ফরিদ উদ্দীনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। ফরিদ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাজারস্থ কাটাবাড়ী গ্রামের বাগদা বাজার এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।

বুলবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার নাসিরাবাদ এলাকা থেকে ফরিদকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নিহতের ভাই সোহেল রানা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তিনি বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে, গতকাল রাত ৮টার দিকে কাটাবাড়ী ইউনিয়নের বাগদা বাজার এলাকায় নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই শিউলীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। নিহত শিউলী বোগদহ সদর কলোনী এলাকার শরীফ মিয়ার মেয়ে। তিনি ফরিদের দ্বিতীয় স্ত্রী। দাম্পত্য জীবনে তাদের একমাত্র ছেলে সন্তানের বয়স ৮ বছর। এছাড়া ফরিদের প্রথম স্ত্রীর পক্ষেও দুটি সন্তান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

গাইবান্ধায় স্ত্রীকে গলা কেটে হত্যার পরে কলাবাগানে লাশ ফেলে পালানো স্বামী গ্রেফতার 

Update Time : ১১:৩৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫