বাংলাদেশ ১১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পাথরঘাটায় মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ১০:০৩:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ৭৬ Time View

পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা, 

মাদক ও জুয়া সমাজকে ধ্বংস করে, এই স্লোগানকে সামনে রেখে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নে সচেতন নাগরিকদের উদ্যোগে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে ইউনিয়নের বান্দ্ধাঘাটা এলাকায় আয়োজিত এ মানববন্ধনে অংশ নেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা মাদক ও জুয়ার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বরগুনা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সদস্য ওমর সানি, চরদুয়ানী ইউনিয়নের যুবদল কর্মী মো. ফারুক, এবং স্থানীয় সচেতন বাসিন্দারা।

ওমর সানি বলেন, প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষের উচিত মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হওয়া এবং প্রতিরোধে ভূমিকা রাখা। শুধুমাত্র আইন প্রয়োগ নয়, পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেও নৈতিক মূল্যবোধ জাগ্রত করা জরুরি। চরদুয়ানী ইউনিয়নে কেউ মাদক বিক্রি বা সেবন করলে তাকে ছাড় দেওয়া হবে না।

যুবদল কর্মী মো. ফারুক বলেন, “আমরা মাদক ও জুয়ার অভিশাপ থেকে মুক্ত একটি সমাজ চাই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও আলোকিত সমাজ গড়তে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।”

স্থানীয় সচেতন নাগরিকরা প্রশাসনের প্রতি আহ্বান জানান, মাদক ব্যবসায়ী ও জুয়ার আশ্রয়দাতাদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, “মাদক ক্রয়, বিক্রয় ও সেবনের ক্ষেত্রে দেশে প্রচলিত কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। কেউ অভিযোগ করলে অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সচেতন নাগরিক ব্যানারে আয়োজিত এ মানববন্ধনটি মাদক ও জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পাথরঘাটায় মানববন্ধন

Update Time : ১০:০৩:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫