বাংলাদেশ ১১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জকিগঞ্জে ৮৫ হাজার শিশুকে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্য: কর্মসূচির উদ্বোধন করলেন ইউএনও।

  • Reporter Name
  • Update Time : ০৭:১৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ৪৯ Time View

আব্দুস শহীদ শাকির 

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

টাইফয়েড রোগ প্রতিরোধের লক্ষ্যে সিলেটের জকিগঞ্জ উপজেলায় গতকাল ১২ই অক্টোবর থেকে শুরু হলো ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু-কিশোর-কিশোরীর জন্য মাসব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত এই গুরুত্বপূর্ণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো. মাহবুবুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও মো. মাহবুবুর রহমান বলেন, টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত সংক্রামক রোগ, যা সঠিক টিকা গ্রহণের মাধ্যমে সম্পূর্ণরূপে প্রতিরোধ করা সম্ভব। তিনি এই টিকার নিরাপত্তা নিশ্চিত করে বলেন, “এই টিকাটি সম্পূর্ণ পার্শ্ব-প্রতিক্রিয়ামুক্ত।”

তিনি আরও সতর্ক করে দেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ টাইফয়েডের ঝুঁকিপূর্ণ অঞ্চলের অন্তর্ভুক্ত। সে কারণে সময়মতো এই টিকা নেওয়া সকলের জন্য অত্যন্ত জরুরি।

ক্যাম্পেইনের লক্ষ্য ও সময়সূচি-

মাসব্যাপী চলমান এই ক্যাম্পেইনে জকিগঞ্জ উপজেলার প্রায় ৮৫ হাজার শিশুকে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

টিকাদান কর্মসূচির সময়সূচি নিম্নরূপ:-

১. প্রথম ১০ কর্মদিবস: এই সময়ের মধ্যে উপজেলার সকল স্কুল, মাদ্রাসা ও কিন্ডারগার্টেনে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা প্রদান করা হবে।

২. পরবর্তী ৮ কর্মদিবস: এই ধাপে ওয়ার্ডের নির্ধারিত টিকাকেন্দ্রে ৫ বছরের নিচের শিশুদেরকে টিকা দেওয়া হবে।

উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ এই টিকাদান কর্মসূচি সফল করতে অভিভাবকসহ সকলের সহযোগিতা কামনা করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

জকিগঞ্জে ৮৫ হাজার শিশুকে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্য: কর্মসূচির উদ্বোধন করলেন ইউএনও।

Update Time : ০৭:১৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫