বাংলাদেশ ১১:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতের নির্দেশে জামালগঞ্জে শহীদ সোহাগের লাশ কবর থেকে উত্তোলন

  • Reporter Name
  • Update Time : ১২:৫৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ৩৫ Time View

মো: শুকুর আলী, স্টাফ রিপোর্টার :

সুনামগঞ্জের জামালগঞ্জে আদালতের নির্দেশে শহীদ সোহাগ মিয়ার লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মূশফিকীন নূরের উপস্থিতিতে ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়।

এ সময় সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানী ঢাকায় তথাকথিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের খবরে বিজয় মিছিল চলাকালে পুলিশের গুলিতে নিহত হন জামালগঞ্জের ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামের শহীদ সোহাগ মিয়া। ওই সময় ময়নাতদন্ত ছাড়াই ৬ আগস্ট তার দাফন সম্পন্ন করা হয়।

পরবর্তীতে আদালতের নির্দেশে পুনরায় মরদেহ উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের ব্যবস্থা গ্রহণ করা হয়।

সোহাগের পিতা আবুল কালাম বলেন, “আমার ছেলেকে যারা গুলি করে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা আইনের বিচার চাই।”

এ বিষয়ে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, “আদালতের নির্দেশ অনুযায়ী লাশ উত্তোলন করে ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

আদালতের নির্দেশে জামালগঞ্জে শহীদ সোহাগের লাশ কবর থেকে উত্তোলন

Update Time : ১২:৫৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫