বাংলাদেশ ১০:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ যুবক সুজন গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ৬৭ Time View

স্টাফ রিপোর্টার- তানজিল হোসেন:

ভোলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ২৭৫ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। ৭ নভেম্বর (শুক্রবার) রাত ১০টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা নবিপুর টাউন স্কুল মাঠ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলাকালে সন্দেহভাজন সুজন (৩০) নামে এক ব্যক্তিকে তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে ৮ হাজার ৩ শত টাকা মূল্যের ২৭৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আটক সুজনের বাড়ি ভোলা সদর উপজেলার ভদ্রপাড়া নাজমা ক্লিনিক সংলগ্ন এলাকায়। তার পিতার নাম মোঃ বাবুল।

জব্দকৃত মাদক ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোস্ট গার্ড ভোলা সদর থানায় হস্তান্তর করেছে।

এ বিষয়ে কোস্ট গার্ডের তথ্য প্রদানকারী ও মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মোঃ আবুল কাশেম জানান, “মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ যুবক সুজন গ্রেপ্তার

Update Time : ০৫:৪৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫