বাংলাদেশ ১১:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাট রামপালে রেলস্টেশন চালুর দাবিতে এলাকাবাসীর স্বারকলিপি প্রদান

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৪৩ Time View

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাট জেলার রামপাল উপজেলার ঐতিহ্যবাহী ভাগা রেলস্টেশন চালুর দাবিতে এলাকাবাসীর উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর নিকট এক স্বারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (১০ নভেম্বর ২০২৫) সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ জনগণের পক্ষ থেকে এই স্বারকলিপি প্রদান করা হয়।

এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে ভাগা রেলস্টেশনে ট্রেনের কোনো স্টপেজ না থাকায় স্থানীয়দের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রামপাল উপজেলার মানুষকে রেলপথে চলাচলের জন্য দূরবর্তী মোংলা বা চুলকাটি স্টেশনে যেতে হয়, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল।

স্থানীয়দের দাবি, ভাগা রেলস্টেশনটি চালু হলে রামপাল, ফয়লা ও আশপাশের জনপদের হাজারো মানুষ সহজে রেলসেবা গ্রহণ করতে পারবে, এতে একদিকে যাতায়াতের ভোগান্তি কমবে, অন্যদিকে ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতি গতিশীল হবে।

তারা দ্রুত ভাগা রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা গ্রহণের জন্য রেল মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

বাগেরহাট রামপালে রেলস্টেশন চালুর দাবিতে এলাকাবাসীর স্বারকলিপি প্রদান

Update Time : ০৪:৪৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫