বাংলাদেশ ১১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় হানিফ পরিবহন-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ১ জনের

  • Reporter Name
  • Update Time : ০২:০৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ১৩৫ Time View

স্টাফ রিপোর্টার: বরগুনা সদর উপজেলার ১ নং বদরখালী ইউনিয়নের তোতার বান্দা মোড়ে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মোঃ রুহুল আমীন, তিনি পাতাকাটা গ্রামের মরহুম রত্মন আলী চৌকিদারের মেঝো ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়,গতকাল বিকাল আনুমানিক ৫টার দিকে বরগুনার উদ্দেশ্যে রওনা হওয়া মোটরসাইকেলটি তোতার বান্দা মোড়ে পৌঁছালে হানিফ পরিবহনের একটি বাস সরাসরি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতরভাবে আহত হন।

গুরুতর আহত রুহুল আমীনকে দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৮টা ৪৫ মিনিটে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এ দুর্ঘটনায় আহত আল-আমীনসহ আরও একজন বর্তমানে গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন আছেন। তাদের সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

ঘটনার পর স্থানীয়রা অভিযোগ করেন, মহাসড়কে অতিরিক্ত গতি ও অসতর্ক চালনার কারণেই এমন দুর্ঘটনা ঘটে থাকে। তবে সড়ক দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

বরগুনায় হানিফ পরিবহন-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ১ জনের

Update Time : ০২:০৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫