
এফ,এম,এ রাজ্জাক, খুলনা প্রতিনিধি: নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন তফসিল ঘোষণা করায় পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপি আনন্দ মিছিল ও পথসভা করেছে। শুক্রবার সকালে পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপি বাজার চৌরাস্তা মোড় থেকে বিশাল এক আনন্দ মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে এক পথ সভা অনুষ্ঠিত হয়। পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট জি এম আব্দুস সাত্তার,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তোহিদুজ্জামান মুকুল, তুষার কান্তি মন্ডল,কাজী সাজ্জাদ হোসেন মানিক, মোস্তফা মোড়ল,এ্যাডভোকেট টি এম সাইফুদ্দিন সুমন, মেছের আলী সানা, আছাদুজ্জামান ময়না, নাজির আহমেদ প্রমুখ। সভায় নির্বাচন কমিশন কে অভিনন্দন জানিয়েছেন বক্তারা।
Reporter Name 






















