বাংলাদেশ ১১:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার স্মরণে আটঘরিয়ায় বিএনপির দোয়া মাহফিল

  • Reporter Name
  • Update Time : ০১:১৯:০৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ৩২ Time View

,,,,,স্টাফ রিপোর্টার,,, 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বাদ যোহর পারখিদিরপুর উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া আজীবন দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আপোষহীন ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তাঁর নেতৃত্ব দেশের রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও পাবনা-৪ (ঈশ্বরদীুআটঘরিয়া) আসনের ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে আটঘরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা, সদস্য সচবি আলম হোসেন, বিএনপি নেতা মাসুদ মন্ডলসহ ইউনিয়ন বিএনপি ও উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ সহযোগি সংঘঠনের হাজার হাজার নেতাকর্মী।

শেষে বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তাদের সন্তান মরহুম আরাফাত রহমান কোকোসহ প্রয়াত সকল নেতাকর্মীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং দুপুরের খাবার পরিবেশন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

খালেদা জিয়ার স্মরণে আটঘরিয়ায় বিএনপির দোয়া মাহফিল

Update Time : ০১:১৯:০৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬