বাংলাদেশ ১১:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে জনগণ ধানের শীষকে বিজয়ী করবে ইনশাল্লাহ-নির্বাচনী জনসভায় আব্দুর রউফ

  • Reporter Name
  • Update Time : ০৫:১৯:৪২ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৪ Time View

এস এম পলাশ সাতক্ষীরা জেলা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী গণমানুষের প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,

আমি সাতক্ষীরা-২আসনে এমপি নির্বাচিত হলে আমার নির্বাচনী এলাকার শিক্ষা, স্বাস্থ্য, জলাবদ্ধতা নিরসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করবো। আমার নির্বাচনী এলাকায় কোন কাঁচা থাকবে না। প্রতিটি নাগরিক সেবা নিশ্চিত করা হবে। এছাড়াও সাতক্ষীরাবাসীর জন্য একটি বিশ্ববিদ্যালয় নির্মাণ ও বেকারত্ব দূরীকরণে সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিল পূণরায় চালু করার ব্যবস্থা করবো।

তিনি আরো বলেন, একটি দল ধর্মের দোহাই দিয়ে বেহেস্তের প্রলোভন দেখাচ্ছে। অথচ তারা দেশের শরীয়া আইন প্রতিষ্ঠা করতে চায় না। ইসলামী আইন প্রতিষ্ঠা করবে বলে ভোট চাচ্ছে। এরা ক্ষমতালোভী স্বাধীনতা বিরোধী। তাদের মুখে এক কাজে আরেক। এরা দেশটাকে পাকিস্তান বানাতে চায়। সেই দলের হেড অফিসও পাকিস্তানে। যে পাকিস্তানের মূল পেশা হচ্ছে ভিক্ষাবৃত্তি। আগামী ১২ ফেব্রুয়ারি দেশকে রক্ষা করতে আপনাদের মূল্যবান ভোটটি ধানের শীষে দিবেন ইনশাআল্লাহ। ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীকের ভূমিধস বিজয় হবে ইনশাআল্লাহ। একটি মানবিক বাংলাদেশ গড়তে হলে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার বিকল্প নেই। এর মাধ্যমেই দলের চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। সকাল সকাল আপনারা ভোট কেন্দ্রে যাবেন। স্বাধীনতা বিরোধী গুপ্ত সংগঠন ভোটে পরাজয়ের পূর্বাভাস পেয়ে গভীর ষড়যন্ত্র শুরু করেছে। সকলকে সতর্ক ও সজাগ থাকতে হবে। এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীক জিতলে বাংলাদেশ জিতবে। আর আমরা যদি হেরে যাই, তাহলে বাংলাদেশ হারবে।

তিনি বলেন, ধানের শীষ হেরে গেলে সেই হার হবে স্বাধীনতাবিরোধীদের কাছে। যারা এ দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল।

‘এই নির্বাচন শুধুই একটি ভোটের লড়াই নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অস্তিত্ব রক্ষার লড়াই। এই লড়াইয়ে আমাদের জিততেই হবে। ইনশাআল্লাহ, আমরা জিতবো।’

‘আমরা ধর্ম নিয়ে রাজনীতি করতে চাই না। প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে। কিন্তু একজনকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, এমন কথা বলে যারা ধর্মকে বিক্রি করে ক্ষমতায় যেতে চায়, তারা ক্ষমতায় তো যাবেই না, বরং এসব অপকর্মের জন্য তাদের জবাবদিহি করতে হবে।’

এসময় উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, ‘আপনারা কি বাংলাদেশকে হারতে দেবেন? আপনারা কি স্বাধীনতার অস্তিত্ব বিলিয়ে দেবেন? এ সময় উপস্থিত জনতা ‘না, না’ স্লোগানে জনসভাস্থল মুখরিত করে তোলে।

নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক আহবায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক যুগ্ম আহবায়ক বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলীম, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সাবেক সাধারণ শেখ তারিকুল হাসান প্রমুখ।

শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার নারী পুরুষ ক্ষেতের ধানের শীষ, ধানের শীষ আঁকা গেঞ্জি, দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত টি-শার্ট, দলের ব্যানার, ফেস্টুন এবং সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের ছবি নিয়ে বিকাল তিনটার আগেই লোকে লোকারণ্য হয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের নির্বাচনী জনসভাস্থল বিশাল জনসমুদ্রে রূপ নেয়। এ সময় জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষ প্রতীকের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে প্রকম্পিত হয়ে ওঠে নির্বাচনী জনসভাস্থল। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজকিন আহমেদ চিশতি ও জেলা বিএনপির সাবেক সমন্বয়ক ও সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

সাতক্ষীরায় স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে জনগণ ধানের শীষকে বিজয়ী করবে ইনশাল্লাহ-নির্বাচনী জনসভায় আব্দুর রউফ

Update Time : ০৫:১৯:৪২ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬