বাংলাদেশ ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জকিগঞ্জে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশনের (বাপেক্স)এর উদ্যোগে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত। 

  • Reporter Name
  • Update Time : ০২:৫০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • ২২২ Time View

আব্দুস শহীদ শাকির জকিগঞ্জ সিলেট থেকে।

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লিমিটেড (বাপেক্স)এর উদ্যোগে অনুসন্ধান কুপ খনন প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরুপনের বিষয়ে জনসচেতনতামূলক মতবিনিময় সভা আজ বুধবার (২৮ মে) সকাল ১০:৩০ মিনিটের সময় জকিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে জকিগঞ্জের রাজনৈতিক সামাজিক ও সাংবাদিকদের নিয়ে এক মত বিনিময়ে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা হাসিবুল আলম শাওনের সভাপতিত্বে ও সহকারী পরিবেশ বিশেষজ্ঞ মো: রেদওয়ানুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপেক্স এর উপব্যবস্থাপক মোহাম্মদ আব্দুস সালাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বিনয় ভুষণ দাস, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম, খতিব মুফতি আবুল হাসান ।এসময় জকিগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং প্রকল্প এলাকার স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন প্রস্তাবিত প্রকল্পের পরিবেশগত প্রভাব মূল্যায়নে প্রতিবেদন প্রস্তুতির জন্য পরিবেশ সংরক্ষণ বিধিমালা ২০২৩ অনুসরণ করা হয়েছে। প্রকল্পের কারণে কোন উল্লেখযোগ্য নেতিবাচক পরিবেশগত প্রভাব পাওয়া যায়নি। সাধারণ স্বল্পমেয়াদী নির্মাণে উল্লেখযোগ্য কোন প্রভাব পড়বেনা। উপস্থিত জনসাধারণ ও জনপ্রতিনিধিবৃন্দ তাদের ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন এবং প্রকল্পটি দ্রুততম সময়ে সম্পন্ন করতে সামগ্রিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।মত বিনিময় সভায় বক্তারা বলেন, গ্যাস উত্তোলন যেমন আমাদের প্রয়োজন তেমনি পরিবেশ রক্ষা করাও আমাদের প্রয়োজন। পরিবেশের দিকে সর্বোচ্চ দৃষ্টিপাত রেখে আমরা সামনের দিকে এগোতে হবে। কোন অবস্থাতেই গ্যাস উত্তোলনের নামে পরিবেশ নষ্ট করা যাবে না। জনসাধারণ আরো দাবি জানান যে, সর্বপ্রথম জকিগঞ্জ উপজেলায় গ্যাস সংযোগ দিতে হবে, জকিগঞ্জের স্থানীয় নাগরিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

জকিগঞ্জে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশনের (বাপেক্স)এর উদ্যোগে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত। 

Update Time : ০২:৫০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫