বাংলাদেশ ০৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নে জায়গা জমির বিরোধ কে কেন্দ্র করে হামলা ও মারপিটের অভিযোগ নারীসহ আহত -০৭

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৫:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • ১১৪ Time View

ষ্টাফ রির্পোটার,মোঃ রেজাউল ইসলাম:

পাইকগাছার চাঁদখালীতে জায়গা জমির বিরোধ কে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা ও মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ ০৭ জন আহত হয়েছে। আহতদের পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর ০৩ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগে জানা গেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের ঢেমশাখালী গ্রামের মৃত শওকত গাইনের ছেলে আব্দুল আজিজ গাইন গংদের সাথে প্রতিবেশী প্রতিপক্ষ মৃত পির আলী গাইনের ছেলে আফজাল গাইন গংদের মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধ কে কেন্দ্র করে প্রতিপক্ষ আফজাল গাইন ও তার লোকজন সোমবার ভোরে আজিজ গাইন গংদের পুরনো বসত ভিটার ঘরবাড়ি এবং ঘেরাবেড়া ভাংচুর ও গাছপালা কেটে ক্ষতি সাধন করতে থাকে। আহত আফজাল গাইন অভিযোগ করে বলেন এসময় নিষেধ করলে এবং বাঁধা দিতে গেলে প্রতিপক্ষ আফজাল ও বাদশা সহ তাদের লোকজন আমাদের উপর দুই দফা হামলা ও মারপিট করে কুপিয়ে জখম করে। এতে আমি আজিজ গাইন (৬৫), স্ত্রী মেহেরুন্নেছা (৫৫), ছেলে সামাদ গাইন(৪০), আমিরুল গাইন(৩৮), সামাদের ছেলে জাহাঙ্গীর গাইন(২৭), জামাই আব্দুল লতিফ (৩৫) ও মৃত সাজ্জাদ মালির ছেলে আব্দুল আলীম মালি(৫০) গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে আজিজ, সামাদ ও আলীমের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ০৩ জন কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহতদের পরিবার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নে জায়গা জমির বিরোধ কে কেন্দ্র করে হামলা ও মারপিটের অভিযোগ নারীসহ আহত -০৭

Update Time : ০৭:৫৫:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫