বাংলাদেশ ০৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের সাবেক আমীরের মৃত্যুতে জেলা জামায়াতের শোক

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • ১৫৯ Time View

মোহাম্মদ সজীব মিয়া,ব্রাহ্মণবাড়িয়াঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাবেক আমীর ও ইসলামী আন্দোলনের নিবেদিত কর্মী সৈয়দ গোলাম সারওয়ার ইন্তেকাল করেছেন। আজ (১৬ জুন) ভোররাত ৪টা ৫০ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬০ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন।

সৈয়দ গোলাম সারওয়ার নরসিংদী জেলার ঘোড়াদিয়া এলাকার মরহুম সৈয়দ শামছুল হক মাস্টারের সন্তান ছিলেন। ছাত্রজীবন থেকেই ব্রাহ্মণবাড়িয়ায় বসবাসকারী গোলাম সারওয়ার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে বিএ ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার পর জামায়াতে ইসলামীতে যোগদান করেন এবং ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত টানা আট বছর জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলার আমীর হিসেবে সংগঠনকে নেতৃত্ব দেন।

তিনি ছিলেন ইসলামী আন্দোলনের একনিষ্ঠ কর্মী ও সাহসী নেতা। রাজনৈতিক প্রতিকূল পরিবেশে তিনি নিরলসভাবে সংগঠনের দায়িত্ব পালন করেছেন, বহুবার কারাবরণ করেছেন এবং রাষ্ট্রীয় নিপীড়ন সহ্য করেছেন। তাঁর অবদান জামায়াত ও ছাত্রশিবিরের কর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার বর্তমান আমীর মাওলানা মোবারক হোসাইন ও সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, “মরহুম ছিলেন একজন আদর্শবান, সৎ ও দূরদর্শী নেতা। তাঁর ইন্তেকালে আমরা একজন নির্ভরযোগ্য সংগঠক হারালাম। তাঁর ইন্তেকালে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের পাশাপাশি ব্যক্তিগতভাবে তাঁর স্ত্রী, তিন কন্যা ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী গভীর শোকাহত। আমরা আল্লাহ তাআলার দরবারে মরহুমের সকল পাপ মার্জনা ও জান্নাতুল ফিরদাউস লাভের জন্য দোয়া করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

“মৃত্যুই হলো জীবনের চূড়ান্ত সত্য,আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে অবিচল থাকার তাওফিক দিন।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের সাবেক আমীরের মৃত্যুতে জেলা জামায়াতের শোক

Update Time : ০৪:৩৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫