বাংলাদেশ ০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবগঞ্জে অনলাইন প্রেসক্লাবের আয়োজনে ‘সংবাদপত্রের কালো দিবস’ পালিত: মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার অঙ্গীকার

  • Reporter Name
  • Update Time : ০৫:০২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • ২১২ Time View

হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার :

বগুড়ার শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘সংবাদপত্রের কালো দিবস’ পালিত হয়েছে। সোমবার (১৬ জুন) সন্ধ্যায় শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই সভার মূল উদ্দেশ্য ছিল ১৯৭৫ সালের ১৬ জুনের সেই কালো অধ্যায়ের নিন্দা জ্ঞাপন এবং মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান।

শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, প্রবীণ সাংবাদিক বাবু রতন রায়। শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আলম ডিউর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন এশিয়ান টেলিভিশনের বগুড়া জেলা প্রতিনিধি সাজু মিয়া, মহাস্থানগড় প্রেসক্লাবের কোষাধ্যক্ষ গোলজার রহমান, শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুর রহিম, এবং সদস্য আসাদুল্লাহ ও মিজানুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাস্থানগড় প্রেসক্লাবের প্রচার সম্পাদক জহুরুল ইসলাম সৈকত, এ ওয়ান টেলিভিশনের শিবগঞ্জ প্রতিনিধি তৌহিদ মন্ডল, শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রচার সম্পাদক সোহেল রানা, কার্যনির্বাহী সদস্য রবিউল ইসলাম এবং সোহানুর রহমান সিয়ামসহ আরও অনেকে।

আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ১৬ জুনের সেই বিভীষিকাময় দিনের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এই দিনে চারটি সংবাদপত্র ব্যতীত সকল পত্রিকার প্রকাশনা বন্ধ করে দিয়েছিলেন, যা বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যিনি পরবর্তীতে বহু দলীয় গণতন্ত্র প্রবর্তন করে শেখ মুজিবুর রহমানের সেই কালো আদেশ বাতিল করেন।

বক্তারা সাংবাদিকদের কালো অধ্যায়ের তীব্র নিন্দা জানান এবং একইসাথে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তাঁরা সাংবাদিকদের অধিকার রক্ষা এবং একটি দায়িত্বশীল গণমাধ্যম গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্বারোপ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

শিবগঞ্জে অনলাইন প্রেসক্লাবের আয়োজনে ‘সংবাদপত্রের কালো দিবস’ পালিত: মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার অঙ্গীকার

Update Time : ০৫:০২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫