বাংলাদেশ ০৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাথরঘাটায় মেয়ের চিকিৎসার জন্য পানি বিক্রি ভাইরাল ভিডিওর আসল চিত্র নাটক মুন্নির দৃশ্য!

  • Reporter Name
  • Update Time : ০৭:০৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ২২৪ Time View

কে এম বেলাল  পাথরঘাটা প্রতিনিধি (বরগুনা)

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক আবেগঘন ভিডিও ঘিরে শুরু হয়েছে তোলপাড়। ভিডিওতে দেখা যায়, বরগুনার পাথরঘাটায় এক অসহায় বাবা রাস্তায় পানির বোতল হাতে হাঁটছেন এবং কান্নাজড়িত কণ্ঠে পথচারীদের উদ্দেশে বলছেন

ভাই,পানি লাগবে পানি? আমার মেয়ের চিকিৎসার জন্য তিন লক্ষ টাকার প্রয়োজন। এই হৃদয়বিদারক দৃশ্য দেখে অনেকেই ভাবেন এটি বাস্তব কোনো ঘটনা। ফলে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে, শেয়ার হতে থাকে হাজার হাজার।

তবে খোঁজ নিয়ে জানা যায়, ভিডিওটি আসলে একটি নাটকের দৃশ্য। নাটকটির নাম মুন্নি যা নির্মাণ করেছেন নয়ন রাসেল, পাথরঘাটার একজন উদীয়মান কনটেন্ট নির্মাতা। নাটকটি প্রকাশ হয়েছে তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেল নয়ন ফানি টিভিতে।

নাটকের ওই অংশটি ধারণ করা হয় পাথরঘাটা উপজেলার গোলচত্বরে। সেদিন দৃশ্যধারণের সময় উপস্থিত ছিলেন অনেক সাধারণ মানুষ, যারা নিজের মোবাইলে আবেগঘন মুহূর্তটি ধারণ করে ব্যক্তিগতভাবে সামাজিক মাধ্যমে শেয়ার করেন। প্রথমদিকে ভিডিওটি খুব একটা সাড়া ফেলেনি।

পরে অভিনেতা ও নির্মাতা নয়ন রাসেল তাঁর অফিসিয়াল ফেসবুক পেইজে নাটকের অংশবিশেষ শেয়ার করেন নাটকের মূল লিংকসহ। উদ্দেশ্য ছিল নাটক প্রচার। তবে ক্রাশ এন্ড কনফিউশন ৯৬’ নামের একটি ফেসবুক পেইজ ভিডিওটি সংগ্রহ করে ভুল ব্যাখ্যা ও সহায়তার আবেদন যুক্ত করে আপলোড করে। এখান থেকেই শুরু হয় বিভ্রান্তি।

মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ভিডিওটি পৌঁছে যায় প্রায় ৩০ লাখ দর্শকের কাছে, এবং অন্যান্য পেইজেও শেয়ার হতে থাকে নাট্যদৃশ্যটি, ছাড়িয়ে যায় মিলিয়ন ভিউ। এটার দেখাদেখি আপলোড করেন বিভিন্ন কনটেন্ট টিউটর তাদের পেজ থেকেও ছাড়িয়ে যায় মিলিয়ন ভিউ।

ভিডিওটি ট্রেন্ডিং শুরু করলে নয়ন রাসেল নিজেই উক্ত পেইজের অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করেন এবং অনুরোধ করেন ভিডিওর শিরোনাম ও বিবরণ সংশোধন করতে, যাতে মানুষ বিভ্রান্ত না হয়। কিন্তু তাঁর সে অনুরোধ রাখেনি পেইজ কর্তৃপক্ষ।

নয়ন রাসেল বলেন,মানুষ যখন ভিডিওটি বাস্তব ভেবে নিতে শুরু করল, তখন আমাকে বারবার ব্যাখ্যা দিতে হয়েছে। এটা নাটকের অংশ। এই সত্যটা বোঝাতে অনেক কষ্ট হয়েছে। পরতে হয়েছে বিভিন্ন সমস্যার সম্মুখীন।

তিনি আরও বলেন,নাটক ও বাস্তবের মধ্যে পার্থক্য বুঝে ভিডিও শেয়ার করা জরুরি। দয়া করে যাচাই না করে আবেগে ভেসে কিছু শেয়ার করবেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

পাথরঘাটায় মেয়ের চিকিৎসার জন্য পানি বিক্রি ভাইরাল ভিডিওর আসল চিত্র নাটক মুন্নির দৃশ্য!

Update Time : ০৭:০৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫