বাংলাদেশ ০৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • ৮৪ Time View

শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময় এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে হতদরিদ্র শিশুদের মাঝে চারা বিতরণের মাধ্যমে একটি ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) বিকেলে বীরগঞ্জ পৌরসভা ও সুজালপুর ইউনিয়নের শিশু ও যুব ফোরাম এবং ইমপ্যাক্ট প্লাস’-এর সদস্যদের সম্মিলিত উদ্যোগে প্রায় ৫০টি লেবুর ও ৫০টি পেয়ারা গাছের চারা বিতরণ করা হয়।

কর্মসূচীটি বীরগঞ্জ পৌরসভার ৫, ৬ ও ৯ নম্বর ওয়ার্ড এবং ছোট শীতলাই গ্রামে সফলভাবে সম্পন্ন হয়। এর মূল লক্ষ্য ছিল পরিবেশ রক্ষায় শিশুদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং তাদের মাধ্যমে বৃক্ষরোপণের গুরুত্ব ছড়িয়ে দেওয়া।

বীরগঞ্জ যুব ফোরামের সভাপতি মোঃ নুরনবী ইসলাম বলেন, বৃক্ষ শুধু অক্সিজেন সরবরাহই করে না, বরং এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গাছ আমাদের শ্বাস নেওয়ার উপযোগী বায়ু নিশ্চিত করে এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করে দূষণ রোধে সহায়তা করে। এই পৃথিবী কেবল আবাসস্থল নয়, আমাদের অস্তিত্বের শিকড়ও।

উদ্যোক্তারা সকলের প্রতি আহ্বান জানান,
গাছ লাগান, প্লাস্টিক বর্জন করুন ও দূষণ রোধে এগিয়ে আসুন—একটি নিরাপদ ভবিষ্যতের জন্য।

এই মহৎ উদ্যোগে অংশগ্রহণ ও সহযোগিতার জন্য বীরগঞ্জ এপি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে ধন্যবাদ জানানো হয়। পরিবেশবান্ধব এমন কার্যক্রম আগামী প্রজন্মকে একটি সবুজ, সুস্থ ও টেকসই পৃথিবী উপহার দিতে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

বীরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

Update Time : ০৫:৩৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫