বাংলাদেশ ০৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ মহেশপুর সীমান্ত থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার।

  • Reporter Name
  • Update Time : ১০:৪০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ১৫৪ Time View

ক্রাইম রিপোর্টার জসিম হোসেন ঝিনাইদহ:

ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ অভিযানে ৫৮ বিজিবির একটি বিশেষ টহল দল অংশ নেয়।

বিজিবি সূত্রে জানা যায়, ২২ জুলাই ২০২৫ তারিখ রাত ১১টা ৫ মিনিটে (২৩০৫ ঘটিকায়) গোপন তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের সদর ও সামান্তা বিওপি’র একটি যৌথ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানটি সীমান্ত পিলার ৫৯/৩-এস থেকে ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, নিশ্চিন্তপুর গ্রামের জুলু মিয়ার পাটক্ষেতে চালানো হয়।

সেখানে পাটক্ষেতের আইলের পাশে মালিকবিহীন অবস্থায় পাওয়া যায় ১টি বিদেশি পিস্তল (যুক্তরাষ্ট্রে তৈরি), ২টি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড ৭.০৫ কেএফ গুলি।

বিজিবি জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি মহেশপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই অভিযানের মাধ্যমে সীমান্তে অবৈধ অস্ত্র প্রবেশ প্রতিরোধে বিজিবি’র সক্রিয় তৎপরতার প্রমাণ মিলেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ঝিনাইদহ মহেশপুর সীমান্ত থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার।

Update Time : ১০:৪০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫