বাংলাদেশ ০৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় বিআইডব্লিউটিসি’র লোক’সহ ২ চাঁদাবাজকে আটক করলো- বাংলাদেশ নৌ-বাহিনী

  • Reporter Name
  • Update Time : ১১:৩১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ৯৪ Time View

ভোলা প্রতিবেদক:

বাংলাদেশ নৌ-বাহিনী দেশের সমুদ্র সম্পদ ও আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৭ জুলাই (রবিবার) দুপুরের দিকে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ফেরী ও লঞ্চঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজবীউল ইসলাম ইসকেম এর উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন বাংলাদেশ নৌ-বাহিনী।

অভিযানে অবৈধ চাঁদা উত্তোলনের অভিযোগে সাত জনের একটি অসাধু চক্রকে (বিআইডব্লিউটিসি এর ০৫ জন ও ইজারাদার কর্মচারী ০২ জন) আটক করেন বাংলাদেশ নৌ-বাহিনী। নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ইজারাদার কর্মচারী দুই জনকে মোট ৬০,০০০/- হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ ছাড়াও বিআইডব্লিউটিসির পাঁচজনের কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের প্রতিষ্ঠানে অভিযোগ প্রেরণ করা হয়। অভিযানের ফলে ভুক্তভোগী সাধারণ যাত্রী ও যানবাহন চালকদের ভবিষ্যৎ কর্মকাণ্ড নিরবিগ্ন হবে বলে ধারণা করা হচ্ছে।

উলে­খ্য, সরকারের নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ নৌ-বাহিনী দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধ মূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভোলায় বিআইডব্লিউটিসি’র লোক’সহ ২ চাঁদাবাজকে আটক করলো- বাংলাদেশ নৌ-বাহিনী

Update Time : ১১:৩১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫