
ইমরান সরকার গাইবান্ধা:-আগামী ৫ আগস্ট (আগস্ট বিপ্লব দিবস) উদযাপন উপলক্ষে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বিকেলে জেলা বিএনপির নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টুটুল।
সভায় আরও উপস্থিত ছিলেন,
জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ও সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সহ-সভাপতি আব্দুল মোন্নাফ আলমগীর, সাবেক পিপি জিন্না, গাইবান্ধা ডেমোক্রেটিক ফোরামের সভাপতি ও জিয়া পরিষদের সদস্য সচিব সাজু, জেলা সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, মঞ্জুর মোর্শেদ বাবু, আনিছুজ্জামান নাদিম, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সাঘাটা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন আজাদ, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ফারুক, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ ও সদস্য সচিব মাহামুদ প্রামাণিক, পলাশবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, জেলা শিল্পবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম রাজা প্রমুখ।
এছাড়া যুবদল, মহিলা দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রুবেল, মহিলা দলের সভাপতি ইয়াসমিন শোভা ও সাধারণ সম্পাদক মৌসুমী আক্তার তমা, ছাত্রদলের সভাপতি জাকারিয়া আলম জীম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহিন বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আগস্ট বিপ্লব শুধু বিএনপির রাজনৈতিক ইতিহাস নয়, এটি একটি আন্দোলনের প্রতীক। তারা ৫ আগস্টের আনন্দ মিছিল সফল করতে প্রতিটি উপজেলা থেকে সর্বোচ্চ জনসমাগম নিশ্চিত করার আহ্বান জানান।
Reporter Name 























