বাংলাদেশ ১০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ

  • Reporter Name
  • Update Time : ০৪:১২:৫১ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ২৭৭ Time View

বরগুনা জেলা প্রতিনিধি:

বরগুনা, ৬ আগস্ট ২০২৫: বরগুনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে ডাঃ মিজানুর রহমান হাওলাদার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার সকাল ৯ (নয়) টায় কলেজ অধ্যক্ষের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ, সহকারি অধ্যাপক , প্রভাষক বৃন্দ, মেডিকেল অফিসার, শিক্ষার্থী, কর্মচারী ও হোমিওপ্যাথিক চিকিৎসা পেশার অনুরাগীরা।

উল্লেখ্য, সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ আবুল কালাম আজাদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি, প্রশাসনিক অনিয়ম ও ফৌজদারি মামলা চলমান রয়েছে। এসব কারণে কলেজ পরিচালনায় নতুন নেতৃত্বের প্রয়োজন দেখা দেয়।

নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ মিজানুর রহমান হাওলাদার তার বক্তব্যে বলেন, “আমি এই কলেজকে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মানবিক স্বাস্থ্যসেবার আদর্শে পরিচালনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সকলের সহযোগিতা নিয়ে আমরা একটি গুণগত হোমিওপ্যাথিক শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে চাই।”

উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা তার নেতৃত্বে কলেজটির প্রশাসনিক স্থিতিশীলতা ও গুণগত মান নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

বরগুনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ

Update Time : ০৪:১২:৫১ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫