
কে এম বেলাল
পাথরকাটা (বরগুনা) সংবাদদাতা:
বরগুনার পাথরঘাটার রূপধন এলাকায় নৌবাহিনীর অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকালে পাথরঘাটা নৌবাহিনী সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে পাথরঘাটা ডিটাচমেন্টের কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম আব্দুর রহমান (ট্যাজ) বিএন-এর নেতৃত্বে অস্ত্র ও গোলাবারুদসহ একটি সেকশন সিভিল ডাবল কেবিন পিকআপ (পটুয়াখালী ঠ-১১-০০২৫) যোগে রুটিন টহল পরিচালনা করছিল। এ সময় সন্দেহভাজন হিসেবে মো. জসিম (৩৫) কে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ৩৩ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। নৌবাহিনীর দাবি, জসিম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং ওইদিন মাদক বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থলে এসেছিলেন।
আটক জসিম বরগুনার পাথরঘাটা উপজেলার কাটাখালি গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাথরঘাটা ডিটাচমেন্টে নিয়ে আসা হয় এবং পরে দুপুর ১২টা ১০ মিনিটে পাথরঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
Reporter Name 
























