
মোঃ শহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার):
বহু সংগ্রাম, কারা নির্যাতন, ত্যাগ, শ্রদ্ধা ও ভালোবাসায় ৮১ বছরে পা রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এরই ধারাবাহিকতায় রায়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মিনহাজ্ব উদ্দীনের সভাপতিত্বে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার (১৫ আগস্ট) সাবেক এই প্রধানমন্ত্রীর ৮১তম জন্মদিন পালিত হয়েছে। রায়নগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ঐতিহাসিক মহাস্থানগড় কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য, শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আজীবন লড়াই করেছেন। আগামীতে ক্ষমতায় আনার জন্য দেশের জনগণ শুভ দিনের প্রতীক্ষায় আছেন। জন্মদিনে তাঁর সুস্থতা ও মঙ্গল কামনায় আমরা শিবগঞ্জবাসী একসঙ্গে আল্লাহর দরবারে দোয়া চাই।”
দোয়া পাঠ করেন, মহাস্থান কেন্দ্রীয় মাজার মসজিদের খতিব হাফেজ মাওলানা আলহাজ্ব এমদাদুল হক।
পরে মুসুল্লি ও দরিদ্রদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
Reporter Name 























