
হারুন অর রশিদ,স্টাফ রিপোর্টার :
জয়পুরহাট কালাই উপজেলা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে কালাই থানা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার, ১৫ আগস্ট, জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সাথে, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করেও দোয়া করা হয়। এছাড়াও, দেশে চলমান গণতান্ত্রিক আন্দোলন সফল হোক এবং দেশের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেও মোনাজাত করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে কালাই থানা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, বেগম জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তার নেতৃত্বে বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ে সংগ্রাম করে এসেছে। তিনি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে বেগম জিয়ার রোগ মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।
Reporter Name 























