বাংলাদেশ ১১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৩:১৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ৪৩ Time View

বরগুনা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে বরগুনা সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল বাজারে সোমবার (১৮ আগস্ট ২০২৫) বিকেল ৫টায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন আবুল হাসেম খান এবং সঞ্চালনা করেন মোঃ এমদাদুল হক মিলন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জননেতা ফজলুল হক মাস্টার। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মাইনুদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মমিনুল ইসলাম মাসুদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জননেতা ফজলুল হক মাস্টার বলেন, “আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বিএনপির রাজনীতি করি। আজ আমাকে প্রধান অতিথি হিসেবে সম্মানিত করার জন্য আমি উপস্থিত সকলের কাছে কৃতজ্ঞ। আমি সবসময় সততার সাথে রাজনীতি করি। বরগুনা-১ আসনে যদি দল আমাকে মনোনয়ন দেয়, তবে নির্বাচনে অংশগ্রহণ করব। আর যদি জেলা বিএনপির দায়িত্ব দেওয়া হয়, তবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব। বিএনপি একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল, এখানে চাঁদাবাজদের কোনো স্থান নেই।”

সভায় বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। নেতারা বলেন, জনগণের অধিকার আদায়ে বিএনপির লড়াই অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

বরগুনায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ০৩:১৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫