বাংলাদেশ ০৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে ছাত্রীকে কুপ্রস্তাব শিক্ষকের, এলাকাবাসীর বিচার দাবি

  • Reporter Name
  • Update Time : ০৪:৪২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ৮৯ Time View

ক্রাইম রিপোর্টার জসিম হোসেন কালীগঞ্জ ঝিনাইদহ। 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেথুলী সাইটবাড়ীয়া বলাকান্দর সম্মিলিত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের শিক্ষক আসাদুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় বিদ্যালয়টির প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভিকটিম ও স্কুল শিক্ষার্থী। অভিযুক্ত স্কুল শিক্ষক আসাদুল ইসলাম উপজেলার বলাকান্দর এলাকার বাসিন্দা ও বিদ্যালয়টির ইংরেজি বিষয়ের শিক্ষক।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভায় দবিরুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে তদন্ত কমিটিকে। এ বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক ইসমাত আরা পারভীন।

এদিকে, এ ঘটনা জানাজানি হলে এলাকায় শুরু হয়েছে সমালোচনা। এ আগেও তিনি বিদ্যালয়ের ছাত্রীর সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছে। কিন্তু প্রভাব খাটিয়ে মীমাংসা করে নিয়েছিলেন। অনেক অভিভাবক তাদের সন্তানকে এই বিদ্যালয়ে আর না পড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং সেইসাথে এমন ঘৃণিত কাজের সাথে জড়িত শিক্ষকের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নাসিরুদ্দিন টিটো নামে বিদ্যালয়টির এক অভিভাবক বলেন, তার মেয়েও এই স্কুলে লেখাপড়া করে। বিদ্যালয়ের শিক্ষক যদি ছাত্রীর সাথে এমন কাজ করে তাহলে তার মেয়েও নিরাপদ না। এজন্য মেয়েকে অন্য বিদ্যালয়ে ভর্তি করাবো। তিনি এমন শিক্ষকের শাস্তির দাবি জানান

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

কালীগঞ্জে ছাত্রীকে কুপ্রস্তাব শিক্ষকের, এলাকাবাসীর বিচার দাবি

Update Time : ০৪:৪২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫