বাংলাদেশ ০৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনা-বাকেরগঞ্জ মহাসড়ক চারলেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৯:২৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ৪৯ Time View

বরগুনা প্রতিনিধি'” বরগুনা-বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ১১টায় বরগুনা পৌরমার্কেট প্রাঙ্গণে বরগুনা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বরগুনা জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, প্রাইভেট হাসপাতাল-ডায়গনস্টিক অ্যাসোসিয়েশন, বাস মালিক সমিতি, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ব্যবসায়ী সংগঠনসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

বক্তারা জানান, বরগুনা-বাকেরগঞ্জ সড়কটি ২০২৪ সালে আঞ্চলিক মহাসড়কে উন্নীত করা হলেও এর প্রস্থ মাত্র ১৮ ফুট। প্রায় ৫৬ কিলোমিটার দীর্ঘ এই সড়কে রয়েছে ৪৫টি বাঁক, যা নিয়মিত দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে। প্রতিদিন অন্তত ৩০০ যাত্রীবাহী বাসসহ বিপুলসংখ্যক পণ্যবাহী যানবাহন চলাচল করায় এ মহাসড়ক হয়ে উঠেছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

তারা অবিলম্বে মহাসড়কটি চার লেনে উন্নীতকরণ এবং বিপজ্জনক বাঁক অপসারণের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ফজলুল হক মাস্টার, ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সোহাগ, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি নাসির উদ্দিন মোল্লা, প্রাইভেট হসপিটাল ও ক্লিনিক অ্যাসোসিয়েশনের সভাপতি সালেহ মাহমুদ সুমন শরীফ, মসজিদ মার্কেট ও মিজান টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল আলম টিপুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

বরগুনা-বাকেরগঞ্জ মহাসড়ক চারলেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

Update Time : ০৯:২৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫