বাংলাদেশ ০৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাথরঘাটায় বিএনপি নেতা সুমন মোল্লার গ্রেপ্তারকে কেন্দ্র করে বিতর্ক

  • Reporter Name
  • Update Time : ০৩:৩১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • ১০৭ Time View

পাথরকাটা (বরগুনা) সংবাদদাতা 

বরগুনার পাথরঘাটায় মহিষ চুরির মামলায় গ্রেপ্তার হয়েছেন উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি এম. মতিউর রহমান মোল্লার ছেলে সুমন মোল্লা। শনিবার (২৩ আগস্ট) বিকেল ৩টার দিকে বরগুনা জেলা সদরের এক সিনিয়র আইনজীবীর চেম্বার থেকে তাকে আটক করে পাথরঘাটা থানার পুলিশ। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এর প্রতিবাদে রোববার (২৪ আগস্ট) বিকেল ৪টায় পাথরঘাটা বাজারের গোলচত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে উপজেলা বিএনপি। এতে নেতাকর্মী ছাড়াও পাঁচ শতাধিক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা মামলায় সুমন মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। পৌর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মনির হোসেন বলেন, এক সপ্তাহ আগে হিন্দু পরিবারের বাড়িতে চুরি করতে গিয়ে রিপন মণ্ডল নামে এক দাগী চোরকে হাতেনাতে ধরেও পুলিশ ছেড়ে দিয়েছে। অথচ নির্দোষ সুমনকে কোনো তদন্ত ছাড়াই গ্রেপ্তার করেছে, যা রহস্যজনক।

পৌর বিএনপির সদস্য সচিব এসমাইল হোসেন এসমে অভিযোগ করেন, প্রয়াত সভাপতি মতিউর রহমান মোল্লা থানার পাশে দাঁড়িয়ে আইনশৃঙ্খলা রক্ষা করেছিলেন। কিন্তু তার মৃত্যুর পর জনপ্রিয় হয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় ষড়যন্ত্রের শিকার হয়েছেন তার ছেলে সুমন।

এদিকে মামলার বাদী মিজানুর রহমান দাবি করেন, চরদুয়ানী ইউনিয়নের মাঝের চর থেকে তার মহিষ চুরি হয়েছে। মামলায় ছয়জন আসামির মধ্যে সুমন ১নং আসামি হওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তিনি জানান, মহিষ ফেরত পেলে মামলা তুলে নেবেন।

পাথরঘাটা থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, এ বিষয়ে বিস্তারিত জানেন মামলার তদন্ত কর্মকর্তা। তবে সুমনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ভাস্কর জানান, সুমন রোববার আদালত থেকে জামিন পেতে পারেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

পাথরঘাটায় বিএনপি নেতা সুমন মোল্লার গ্রেপ্তারকে কেন্দ্র করে বিতর্ক

Update Time : ০৩:৩১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫