
স্টাফ রিপোর্টার, মোঃ সাইফুজ্জামান সুমন।
ফ্যাসিবাদী আওয়ামী শাসন আমলে ক্ষমতার জোরে অন্যের রেকর্ডিয় মালিকানা স্বত্বের সম্পত্তি জোরপূর্বক জবরদখল। ২০২৪ সালে ভূমিদস্যু মোঃ আক্তারুজ্জামান গাজী পিং মোঃআমির আলী গাজী এর নেতৃত্বে তার লাঠিয়াল বাহিনী নিয়ে(১)জহির উদ্দিন ফকির (২)হাজির উদ্দিন ফকির উভয় পিং গোলাপউদ্দিন ফকিরের রেকর্ডিয় স্বত্বের মালিকানা সম্পত্তি এস,এ ১৬৫ খতিয়ান মৌজা- মদিনাবাদ,জে এল -২৩৩ মোট জমি ১.১৪ একর জোরপূর্বক জবরদখল করে। সাবেক কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও কয়রা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান সন্ত্রাসী বাহারুল ও তার পিতা ফজর আলী সানা পাতানো সালিশের নামে মোটা অংকের টাকার বিনিময়ে এদের সহযোগিতায় ফ্যাসিবাদী আওয়ামী শাসন আমলে মোঃ আক্তারুজ্জামান গাজী এই সন্ত্রাসী কার্যক্রম করে।
এই ১.১৪ একর জমির মধ্য হইতে মৃত হাজির উদ্দিন ফকিরের মৃত্যুান্তে রেখে যাওয়া ওয়ারেশ (১)আয়জুদ্দিন ফকির (২)আজিজ ফকির (৩)আমেনা বেগম (৪)মোমেনা বেগম
আয়জুদ্দিন ফকিরের ওয়ারেশ সূত্রে পাওয়া আনুমানিক ২৪ শতক জমির ক্রয় সূত্রে মালিক মোঃ সাইফুজ্জামান সুমন পিং মৃত আলহাজ্ব আব্দুল হামিদ ফকির আজ ২৭/৮/২৫ ভূমিদস্যুদের হাত থেকে উদ্ধার করে সেখানে ধানের পাতা রোপন করেছে।
বিশেষ সূত্রে জানা যায় যে, ভূমিদস্যুরা এই জমি নিয়ে এখনো বিভিন্ন রকম ষড়যন্ত্র মূলক কার্যক্রম করে যাচ্ছে। এই ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Reporter Name 






















