বাংলাদেশ ০৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় যুবলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান তানভীরের বিরুদ্ধে সরকারি ইট চুরির অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ১২:৫৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ৪৯০ Time View

**পরিষদের মাঠে জমা থাকা ২০-২৫ হাজার ইট সরিয়ে বাসায় নিয়ে গিয়ে খোয়া তৈরি, সহযোগিতার অভিযোগ সচিব ও প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধেও

বরগুনা প্রতিনিধি:

বরগুনা সদর উপজেলার ২ নং গৌরীচন্না ইউনিয়ন পরিষদের সদ্য বরখাস্ত চেয়ারম্যান ও জেলা যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তানভীর আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে সরকারি ইট চুরির অভিযোগ উঠেছে।

ইউনিয়নের বিভিন্ন রাস্তা সংস্কারের সময় পুরাতন ইট সংগ্রহ করে পরিষদের মাঠের পশ্চিম পাশে জমা রাখা হয়। কিন্তু নিলামে বিক্রির পরিবর্তে প্রায় ২০-২৫ হাজার ইট প্যানেল চেয়ারম্যান মাহমুদুল হাসান ও সচিব ওমর ফারুকের সহযোগিতায় সাবেক চেয়ারম্যান তানভীর নিজ বাসার সামনে নিয়ে যান এবং ভাঙ্গা মেশিন বসিয়ে খোয়া তৈরি করেন বলে অভিযোগ স্থানীয়দের।

প্রত্যক্ষদর্শী ও গ্রাম পুলিশের একাধিক সদস্য জানিয়েছেন, দিনের পর দিন প্রকাশ্যে এসব ইট সরিয়ে নেওয়া হলেও কোনো বাধা দেওয়া হয়নি। ইউপি সদস্য আবুল হোসেন ও জসিম উদ্দিনও অভিযোগ করেন, ইটগুলো সরাসরি তানভীর চেয়ারম্যান নিয়ে গেছেন।

অন্যদিকে সচিব ওমর ফারুক এবং প্যানেল চেয়ারম্যান মাহমুদুল হাসান দায় এড়িয়ে গেছেন। তবে তারা স্বীকার করেছেন যে প্রচুর ইট পরিষদ থেকে উধাও হয়েছে।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত সাবেক চেয়ারম্যান তানভীর আহমেদ সিদ্দিকীর বক্তব্য পাওয়া যায়নি। তিনি বর্তমানে পলাতক আছেন বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

বরগুনায় যুবলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান তানভীরের বিরুদ্ধে সরকারি ইট চুরির অভিযোগ

Update Time : ১২:৫৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫