
মন্জুরুল আহসান শামীম
স্টাফ রিপোর্টারঃ কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক তৎপরতা বিষয়ে আলোচনা সভা শনিবার রাতে চর নাজিরদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়।
৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আনছার আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রকিবুল হাসান পলাশ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হারাগাছ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নুর আলম, বিশেষ বক্তা ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার বসুনিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ফিরোজ মন্ডল, আব্দুল কুদ্দুছ, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সদস্য জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের আহবায়ক জহুরুল হক প্রমূখ।
তৃর্ণমুল পর্যায় থেকে দলের ভিত কে শক্তিশালী করে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানানো হয়। সেই সাথে কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সিন্ধান্ত নেয়া হয়।
Reporter Name 






















