বাংলাদেশ ০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ৬০০ গ্রাম গাঁজা ও নগদ টাকা উদ্ধার, নারী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১২:৪২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ৩৪ Time View

বরগুনা জেলা প্রতিনিধি”

বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৬০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রয়ের নগদ ৫৬ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, আগামী দিনের বৈষম্যহীন বাংলাদেশ গঠনে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলমুক্ত ও কিশোর গ্যাংমুক্ত সমাজ বিনির্মাণে বরগুনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল-মামুন শিকদারের নির্দেশনায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গতকাল (০৯ অক্টোবর ২০২৫) জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) বিকাশ কর্মকারের নেতৃত্বে সদর উপজেলার ৫ নং আয়লা পতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবাড়িয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পলাতক আসামি মোঃ সবুজ মিয়ার বাড়ি থেকে তার স্ত্রী মোসাম্মৎ তানিয়াকে ৬০০ গ্রাম গাঁজা ও বিক্রয়লব্ধ ৫৬,০২০ টাকা নগদসহ আটক করা হয়।

গ্রেফতারকৃত তানিয়ার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ৬০০ গ্রাম গাঁজা ও নগদ টাকা উদ্ধার, নারী গ্রেফতার

Update Time : ১২:৪২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫