
ভাঙ্গা ফরিদুল প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা বাজার এলাকায় আল-আরাফাহ নামে একটি এজেন্ট ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে গ্রাহকের জমাকৃত টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ফিরোজা বেগম (৫৫), স্বামী সুরু হাওলাদার, সাং-সনি সচন্তা, শুক্রবার ভাঙ্গা থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, কাউলিবেড়া ইউনিয়েনের পরান পুর গ্রামে রাজ্জাক খাঁন ছেলে রশিদ খান (৩০),আল-আরাফাহ এজেন্ট ব্যাংকের ম্যানেজার হিসেবে দীর্ঘদিন ধরে চান্দ্রা বাজারে ব্যাংকটি পরিচালনা করতেন। এবং ফিরোজা বেগমের দুই ছেলে প্রবাসে থাকায় কালীন তারা ওই ব্যাংকের মাধ্যমে তার কাছে টাকা পাঠাতেন। প্রায় ৪-৫ বছর ধরে তিনি ব্যাংকটির সঙ্গে লেনদেন করে আসছিলেন। বর্তমানে তার ব্যাংকটিতে প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা জমা রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ফিরোজা বেগম জানান, হঠাৎ দুই মাস আগে ম্যানেজার রশিদ খান ব্যাংকের সব গ্রাহকের টাকা আত্মসাৎ করে এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ও ভুক্তভোগীরা রশিদ খানকে আটক করলে তিনি ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে।এরপর ১৬ জন গ্রাহকের জন্য ১৬টি চেক দেয় এবং স্থানীয় ইলিয়াছ মাতুব্বর (পিতা মৃত নালু মাতুব্বর, সাং-চান্দ্রা বাজার সংলগ্ন,-এর কাছে জমা দেন।
তবে অভিযোগকারীর দাবি, কিছু প্রভাবশালী গ্রাহকদের কিছু তাদের টাকা ফেরত পেলেও তিনি এক টাকাও পাননি। ইলিয়াছ মাতুব্বরের কাছে একাধিকবার যোগাযোগ করলেও তিনি চেক বা স্ট্যাম্প দিতে অস্বীকৃতি জানান এবং বলেন যে, ফরিদপুর শহরের হেড অফিস থেকে নির্দেশ না আসা পর্যন্ত কিছু দেওয়া হবে না।
Reporter Name 






















