
জেলা প্রতিনিধি, খুলনা:
মেট্রোপলিটন কলেজ খুলনা, সবুজবাগ সোনাডাঙ্গা খুলনা, কলেজ ই.আই.আই.এন.নং-১১৭৪৩২ । অত্র কলেজের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব দিবাকর বাওয়ালী, পিতা:মৃত কুমারেশ বাওয়ালী, ঠিকানা- ১৬০/৩,হাজী ইসমাইল লিংক রোড, বানরগাতী , খুলনা। INDEX No -3078439, তিনি বিগত ইংরেজি ১৪/০৮/২০২৪ তারিখ স্ব-পরিবারে চিকিৎসার উদ্দেশ্যে কলেজ কমিটির নিকট হতে ০৮/১২/২০২৩ তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী বৈধ ছুটির মাধ্যমে অর্জিত ও চিকিৎসার ছুটি নিয়ে ভারতে গমন করেন এবং উন্নত চিকিৎসার শেষে তিনি বিগত ইংরেজি ১২/১০/২০২৫ তারিখ রোজ রবিবার কলেজের বর্তমান সভাপতি মাননীয় জেলা প্রশাসক খুলনা মহোদয়ের দপ্তরে যোগদান পত্র দাখিল করিয়াছেন। এক্ষণে অদ্য তারিখ হইতে তিনি পূর্বের ন্যায় কলেজ পরিচালনা করিবেন। উল্লেখ্য যে অধ্যক্ষ মহোদয়ের স্বাক্ষর ব্যতীরেকে কোন প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হইবে না। অন্যথায় কেউ যদি অধ্যক্ষের স্বাক্ষর বিনা ছুটিসহ অন্যান্য কার্যক্রম অবৈধ কাউকে দিয়ে কোন কার্যক্রম করেন সেক্ষেত্রে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা সহ বেসরকারি চাকুরি বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তাছাড়া ইতিপূর্বে অধ্যক্ষ মহোদয়ের স্বাক্ষর জালিয়াতি করে ভূয়া নিয়োগপত্রসহ বিভিন্ন অপকর্ম কলেজের একটি কুচক্রী শিক্ষক কর্মচারী একাডেমিক সহ এমপিওভুক্তি এবং জালজালিয়াতি কার্যক্রম সম্পাদন করিয়াছে। এ কারণে অধ্যক্ষ মহোদয়ের পূর্বের স্বাক্ষর পরিবর্তন করার পরিপ্রেক্ষিতে তিনি বর্তমানে কয়েক দিনের মধ্যে স্বাক্ষর পরিবর্তন করে কলেজ হোয়াটসঅ্যাপ ,ব্যাংক সহ অফিস আদালতে প্রেরণ করিবেন। তখন থেকে তার নতুন স্বাক্ষরের কার্যকারিতা শুরু হইবে। এমতাবস্থায় প্রতিষ্ঠান সহ সকলের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যে অধ্যক্ষ মহোদয়ের বর্তমান মোবাইল নম্বর ০১৮১১-৮০৮৬৫৭ ও পূর্বের মোবাইল নম্বর ০১৭১১-৯৬৪৩১৮ এই নম্বরে আমার কোন স্বাক্ষরিত চিঠি পত্র যাচাই ও সত্যতা নিরসনের জন্য উল্লেখিত নম্বর সমূহে হোয়াটসঅ্যাপে প্রেরণ পূর্বক যোগাযোগ করতে পারিবে। অধ্যক্ষ মহোদয়ের স্বাক্ষর জাল বা ভূয়া প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে ২৫ টির অধিক জাল স্বাক্ষরিত নিয়োগ পত্র ভূয়া কাগজপত্র তৈরি করে এমপিও সহ নিয়োগ সাক্ষাৎকার শীটে অধ্যক্ষের স্বাক্ষর জাল করা যাহা পুলিশ ভেরিফিকেশন সহ প্রমাণিত হইয়াছে। যার কারণে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইয়াছে এবং হচ্ছে। এই বিষয়ে বর্তমানে তিনটির অধিক মামলা চলমান। এবং কলেজের একটি চক্রকে ধরা হইয়াছে, তাদের বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি মামলা সহ ২৫ টির ঊর্ধ্বে মামলা চলমান। বর্তমানে তাদের বিরুদ্ধে কলেজে অধ্যক্ষ মহোদয়ের যোগদানের পরে বিভাগীয় মামলার প্রস্তুতি চলমান।
কলেজ কর্তৃপক্ষ
Reporter Name 






















