বাংলাদেশ ০৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দৃষ্টিহীনতার ভেতরেও নিরাপদ পথচলা—ভোলায় স্মার্ট সাদাছড়ি বিতরণ ও আলোচনা সভা

  • Reporter Name
  • Update Time : ০২:২৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৫৩ Time View

ভোলা প্রতিবেদক-

“সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অদ্য ১৫ অক্টোবর (বুধবার) ভোলায় যথাযথ মর্যাদায় পালিত হলো বিশ্ব সাদাছড়ি ও নিরাপত্তা দিবস।

জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, ভোলা-এর যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে সকালে ১১টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার উপপরিচালক জনাব মোঃ মিজানুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইউনিয়ন সমাজকর্মী জনাব আব্দুর রাজ্জাক এবং গীতা পাঠ করেন সরকারি শিশু পরিবার, ভোলা-এর উচ্চমান সহকারী (যুক্ত হিসাব রক্ষক) জনাব হরিচান মিত্র।

সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব রজত শুভ্র সরকার।

সঞ্চালনার দায়িত্বে ছিলেন সহকারী পরিচালক জনাব কাজী গোলাম কবির।

স্বাগত বক্তব্য দেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, ভোলা-এর ফিজিওথেরাপি কনসালট্যান্ট জনাব মোঃ সাইদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ হিতৈষী সংঘ, ভোলা-এর সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের ভোলা পত্রিকার সম্পাদক জনাব শওকাত হোসেন এবং বিজেপি ভোলা-এর সভাপতি জনাব আমিরুল ইসলাম রতন।

আলোচনায় অংশগ্রহণ করেন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, ভোলা-এর প্রধান শিক্ষক জনাব মোঃ জহিরুল হক কবিরসহ অন্যান্য অতিথিরা।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি পাঁচজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির হাতে তুলে দেন আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ স্মার্ট সাদা ছড়ি। এই স্মার্ট সাদাছড়ি প্রযুক্তিগত সুবিধার মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধীদের চলাচলে বাড়তি নিরাপত্তা ও স্বাধীনতা প্রদান করবে বলে আয়োজকেরা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

দৃষ্টিহীনতার ভেতরেও নিরাপদ পথচলা—ভোলায় স্মার্ট সাদাছড়ি বিতরণ ও আলোচনা সভা

Update Time : ০২:২৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫