
ইমরান সরকার :- জুলাই সনদের ভিত্তিতে ও ফেব্রুয়ারিতে পি.আর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন করেছেন জামায়াতে ইসলামী।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখা শহরের ডিবি রোডে এ মানববন্ধন করে। এতে জেলার সাত উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।
জেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল করিম সরকারের সভাপতিত্বে জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকারের পরিচালনায় এতে বক্তব্য দেন জেলা নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, সুন্দরগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মাজেদুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান ও ফয়সাল কবির রানা, জেলা কর্মপরিষদ সদস্য গণ মানুষের নেতা অধ্যক্ষ মাওলানা নজরুল (লেবু) ইসলাম ও অধ্যক্ষ মাওলানা সাইদুর রহমান, সাইফুল ইসলাম মন্ডল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুন্নবী প্রধান, জেলা কর্মপরিষদ সদস্য খায়রুল আমীন, শহর আমীর অধ্যাপক ফেরদৌস আলম ফিরোজ, শিবিরের জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান, জেলা শূরা সদস্য শহীদুল ইসলাম মঞ্জু, সদর উপজেলা আমীর মাওলানা নুরুল ইসলাম মন্ডল, গোবিন্দগঞ্জ উপজেলা আমীর আবুল হোসেন, পলাশবাড়ী উপজেলা আমীর আবু বকর সিদ্দিক, ওলামা সহসভাপতি হাফেজ বাছেদ সরকার বাবুল সাঘাটা উপজেলা আমীর মাওলানা ইব্রাহিম হোসেন, ফুলছড়ি উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম আকন্দ, সাদুল্লাপুর উপজেলা আমীর এরশাদুল হক ইমন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারী আবুল হোসেন নয়া বিএসসি প্রমুখ।
বক্তারা বলেন, পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচনে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হয় না। জুলাই জাতীয় সনদের আলোকে গণভোটের মাধ্যমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করলেই কেবল ন্যায়ভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা সম্ভব।
বক্তারা আরও বলেন, দেশের বর্তমান নির্বাচন ব্যবস্থা জনমতকে অবমূল্যায়ন করছে এবং একদলীয় শাসনের পুনরাবৃত্তি ঘটাচ্ছে। তাই পিআর পদ্ধতি বাস্তবায়ন, রাষ্ট্রীয় সংস্কার, গণহত্যার বিচার, লেভেল পে¬য়িং ফিল্ড নিশ্চিত করা এবং জনগণের অংশগ্রহণে নির্বাচন আয়োজন এখন জাতীয় দাবি।
Reporter Name 























