
বরগুনা প্রতিনিধি (মিজান)
বরগুনা-আমতলী-তালতলী (বরগুনা-১) আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র বরগুনা জেলা কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক জননেতা ফজলুল হক মাস্টার। সততা, নিষ্ঠা ও উন্নয়নমুখী অঙ্গীকার নিয়ে তিনি বরগুনা জেলায় ধানের শীষের কান্ডারী হিসেবে মাঠে-ময়দানে সক্রিয় রয়েছেন।
ছাত্র রাজনীতি থেকে উঠে আসা ফজলুল হক মাস্টার বরগুনার তরুণ সমাজের কাছে এখন “যুব সমাজের আইকন”। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অবহেলিত মানুষের পাশে থেকে কাজ করেছেন এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। বরগুনার সাধারণ মানুষ তার নেতৃত্বে স্বচ্ছ রাজনীতি ও সামাজিক পরিবর্তনের আশা দেখছেন।
বিগত ১৭ বছরে তিনি ফ্যাসিবাদী সরকারের সময় নানা হামলা, মামলা ও হয়রানির শিকার হলেও দলে ও আদর্শে অবিচল থেকেছেন। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বরগুনা-১ আসনের বিভিন্ন স্থানে প্রচারণা চালাচ্ছেন তিনি।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ফজলুল হক মাস্টার বলেন,
> “আমি যদি বরগুনা-১ আসন থেকে মনোনয়ন পাই, ইনশাআল্লাহ জয়লাভ করব। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেব।”
তিনি আরও বলেন“আমি নির্বাচিত হলে বরগুনার যুবসমাজের কর্মসংস্থান, নারী ক্ষমতায়ন, উপকূলীয় ভেরি বাঁধ প্রকল্প, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও শিল্প স্থাপনে উদ্যোগ নেব। বরগুনাকে মাদক ও চাঁদাবাজ মুক্ত করাই আমার অঙ্গীকার।”
স্থানীয় জনসাধারণেরপ্রত্যাশা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসন থেকে তাঁরা একজন সৎ, শিক্ষিত, আদর্শবান ও নিষ্ঠাবান নেতাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান। অনেকের মতে, সেই যোগ্য প্রার্থী হচ্ছেন ফজলুল হক মাস্টার।
Reporter Name 
























