বাংলাদেশ ১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দিগরাজ কলেজ ছাত্রদলের সভাপতি মুন্নাকে নিয়ে অপপ্রচারের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ১২:২০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৫২ Time View

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দিগরাজ কলেজ শাখার নবগঠিত সভাপতি মো. মনিরুজ্জামান মুন্নাকে নিয়ে অপপ্রচারের অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সংবাদ মাধ্যমে এ সব অপপ্রচার করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। এমন অপপ্রচারে ভ্রাতৃপ্রতিম এই সংঘঠনের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন।

ছাত্রনেতা মনিরুজ্জামান মুন্না বলেন, ছাত্রত্ব ও পদ নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও অসত্য এবং মনগড়া। তিনি আরো বলেন, তিনি ছাত্রদলের আদর্শের সৈনিক। দীর্ঘ আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে দায়িত্ব পালন করে আসছেন। আগামীতে তারুণ্যের অহঙ্কার তারেক রহমানের রাষ্ট্র মেরামতে ৩১ দফা বাস্তবায়নে তারা অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, ছাত্রদলের দায়িত্ব পালনে আগামীতেও অবিচল থাকবো ইনশাআল্লাহ। দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। ২০১৮–১৯ শিক্ষাবর্ষে দিগরাজ কলেজে ইন্টারমিডিয়েট অধ্যয়নকালে ছাত্রলীগের হামলার শিকার হয়ে বারবার নির্যাতন ও হয়রানির মুখে পড়তে হয়। তবুও রাজপথে থেকে এবং জাতীয়তাবাদী আদর্শে অটল থেকে আন্দোলনে অংশ নিয়েছি।

তিনি বলেন, স্বৈরাচারের পতন ও জাতীয়তাবাদী আন্দোলনের প্রতিটি সংগ্রামে আমার সরব উপস্থিতি ও অবদানের স্বীকৃতি হিসেবে কেন্দ্রীয় কমিটি আমাকে সভাপতি হিসেবে মনোনীত করেছে। এজন্য আমি কৃতজ্ঞ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই এবং সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির ভাইয়ের প্রতি।

নিজের ছাত্রত্ব বিষয়ে প্রশ্ন তোলার প্রেক্ষিতে মুন্না বলেন, বর্তমানে আমি পুনরায় পড়াশোনায় ফিরে এসেছি এবং পুনঃনিবন্ধন সম্পন্ন করছি। আমার ছাত্রত্ব নিয়ে প্রশ্ন তোলা বিবেকবান মানুষের কাছে এক ধরনের রসিকতা বলে মনে হবে।

তিনি আরও বলেন, গঠনমূলক সমালোচনাকে আমি সবসময় স্বাগত জানাই। তবে যে সংগঠনের জন্য আমি নিজের শিক্ষা, স্বপ্ন ও জীবনের নিরাপত্তা বিসর্জন দিয়েছি, সেই সংগঠনের নেতৃত্বে আসার পর আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো অত্যন্ত দুঃখজনক। আমি ছাত্রদলের পতাকা, জিয়া পরিবার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ অক্ষুণ্ণ রাখতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। তিনি নেতাকর্মীদের দোয়া ও সহযোগিতা কামনা করছেন।#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

দিগরাজ কলেজ ছাত্রদলের সভাপতি মুন্নাকে নিয়ে অপপ্রচারের অভিযোগ

Update Time : ১২:২০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫